ম্যাসল্যাবে রুবিক্স কিউব কর্মশালা

৩০ আগষ্ট, ২০১৯ ১৯:২৩  
সারাবিশ্বে ত্রিমাত্রিক খেলা হিসেবে রুবিকস কিউবের জনপ্রিয়তা রয়েছে । বিগত কয়েক বছরে বাংলাদেশেও এ খেলার জনপ্রিয়তা বাড়ছে।  সেই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) হয়ে গেলো রুবিক্স কিউবের ওপর কর্মশালা। প্রায় ৪ ঘণ্টার এই কর্মশালাটিতে ১৩ জনকে হাতেকলমে রুবিক্স কিউব মেলানোর বিভিন্ন কৌশল শেখানো হয়। প্রথম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশ নেয়। আজ রুবিক্স কিউব কর্মশালায় শুধু ৩*৩*৩ কিউব মেলানো শেখানো হয়, এছাড়া আরও প্রায় ১৫ টি বিভিন্ন রকমের কিউবের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। আজকের কর্মশালাটি পরিচালনা করেন মাকসুদুল আলম বিজ্ঞানাগারের স্বেচ্ছাসেবক ইফাত আরা। এছাড়াও কর্মশালায় সহযোগী হিসেবে ছিলেন ম্যাসল্যাবের স্বেচ্ছাসেবক ইউসুফ জামিল,শ্রুতি চৌধুরী, মীর উমাইমা হক পদ্ম ও মিশাল ইসলাম। প্রসঙ্গত, রঙিন ধাঁধা রুবিকস কিউবকে বলা হয়ে থাকে সারাবিশ্বে সবচেয়ে বিক্রিত পাজল।